ঈদুল আজহার দিনের আবহাওয়া পূর্বাভাসে যা জানা গেল

আসন্ন ঈদুল আজহার দিন দেশজুড়ে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। 

আজ রোববার (২৪ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের বেশ কিছু অঞ্চলের ওপর দিয়ে চলমান মৃদু তাপপ্রবাহ আরও কিছুদিন বজায় থাকতে পারে বলেও জানানো হয়েছে। 

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে, যার প্রভাবে দেশজুড়ে এই আবহাওয়ার সৃষ্টি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঈদুল আজহার দিন (২৮ মে) রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজস্র হ বষ্টি হতে পারে। সেইসঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া এদিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ২৪ মে থেকে আগামী ২৬ মে পর্যন্ত প্রথম তিন দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। 

একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ২৪ মে সারাদেশে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে পরবর্তী দুই দিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। 

আবহাওয়ার পূর্বাভাসে চতুর্থ দিন অর্থাৎ ২৭ মে সম্পর্কে বলা হয়েছে, ওই দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওই দিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে, যার ফলে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *