ঈদ উপলক্ষে বাংলাদেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বুধবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় এ বিষয়ে সতর্ক করেছে।
সতর্ক বার্তায় উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকার ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করেছে। এছাড়াও স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ সরকারি ছুটি রয়েছে।ফলে ২৬ মার্চ পর্যন্ত অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে পারে এবং কিছু পরিষেবা সীমিত হতে পারে। ভ্রমণকারীদের জনপ্রিয় গন্তব্যস্থলগুলোতে বিপুল জনসমাগম, তীব্র যানজট এবং স্বাভাবিক কার্যক্রমে সম্ভাব্য বিঘ্নের জন্য প্রস্তুত থাকতে হবে।
এছাড়া জ্বালানি মজুদ সংরক্ষণের জন্য বাংলাদেশ সরকার ব্যবহার কমাতে অতিরিক্ত কিছু পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে জ্বালানি ক্রয়ের ওপর সর্বোচ্চ সীমা নির্ধারণ এবং স্কুল ও সরকারি ছুটির মেয়াদ বৃদ্ধি অন্তর্ভুক্ত রয়েছে।
স্মরণ করিয়ে রাখা ভালো যে অনেক দেশে প্রবেশের জন্য পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকা আবশ্যক।পাসপোর্টের মেয়াদ শিগগিরই শেষ হতে চললে নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে এখনই তা নবায়ন করতে আহ্বান জানানো হয়েছে।
এসএন/পিডিকে