ইরানের সঙ্গে যুদ্ধে ড্রোন ধ্বংসে যুক্তরাষ্ট্রের ক্ষতি ৭২ কোটি ডলার : রিপোর্ট

গত ১ এপ্রিল থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র আটটি এমকিউ-৯ রিপার ড্রোন হারিয়েছে। এতে ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের মোট হারানো ড্রোনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

প্রতিবেদন বলা হয়, এসব ড্রোন ধ্বংসের ঘটনায় যুক্তরাষ্ট্রের আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭২ কোটি ডলার বলে অনুমান করা হচ্ছে। মডেল ভেদে প্রতিটি রিপার ড্রোনের দাম তিন কোটি ডলার বা তারও বেশি হতে পারে।

জেনারেল অ্যাটমিক্স অ্যারোনটিক্যাল সিস্টেমসের নির্মিত এমকিউ-৯ রিপার হলো একটি মনুষ্যবিহীন বিমান, যা গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি, পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানার জন্য ব্যবহৃত হয়।

সিবিএস নিউজের তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ অভিযান শুরুর পর থেকে ইরানজুড়ে ১৩, হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। একই সময়ে ইরান প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের ১২টি দেশে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

গত মঙ্গলবার দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল এখনও লেবাননে হামলা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *