ইরানের বর্তমান নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে ‘শেষ পর্যন্ত’ থাকবে জনগণ: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটির নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, ইরানিরা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গে থাকবে। ফার্স নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানায়। 

পেজেশকিয়ান বলেন, যুদ্ধের কমান্ডাররা আপনার বা আমার চেয়ে ভালো জানেন, আমাদের যুদ্ধ করা উচিত কি না। তারা নিজেদের শক্তি সম্পর্কে জানেন। নেতৃত্ব সিদ্ধান্ত নেবে এবং তারা যে সিদ্ধান্তই নিক, আমরা শেষ পর্যন্ত তাদের পাশে থাকব।

তিনি বলেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকব। আমি যুদ্ধ করতে বা লড়াই চালিয়ে যেতে ভয় পাই না। শুধু তাই নয়, অনেক সময় আমরা নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেও তা করি।”

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, এখন তারা হয়তো একদিন আমাদের হত্যা করতে পারে। ঠিক আছে, তারা তা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *