ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির। 

এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ দেশটির আকাশসীমা সব ধরনের বেসামরিক ফ্লাইটের জন্য বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে জনগণকে বিমানবন্দরে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহুরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *