ইরানে আটকে পড়া বাংলাদেশিরা ফিরছেন রাতে 


যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া বাংলাদেশিরা আজ রাতে দেশে ফিরছেন। পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে, শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে প্রায় ২০০ বাংলাদেশিকে নিয়ে বিমানের একটি উড়োজাহাজ শাহজালাল বিমান বন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আজারবাইজানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চার্টার্ড ফ্লাইট পাঠানো হচ্ছে। প্রায় ২০০ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে প্রক্রিয়া শুরু হয়েছে।

ফিরে আসা বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত থাকবেন। 

সূত্রে জানায়, ইরান থেকে দুই শতাধিক বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। জরুরি প্রত্যাবাসন পরিচালনা ও সমন্বয় করতে ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই জন কর্মকর্তা এবং তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক আজারবাইজানের বাকুতে গিয়ে প্রত্যাবাসন সমন্বয় করেন। বাকুর হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ফিরিয়ে আনা হচ্ছে।

আটকে পড়া বাংলাদেশিদের তেহরান থেকে আজারবাইজান সীমান্ত পর্যন্ত সড়ক পথে নিয়ে আসা হয়। এরপর আজারবাইজান সীমান্ত থেকে বাকু পর্যন্ত সড়কপথে নিয়ে যাওয়া হয়। বাকু’র বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সুত্র জানায়, বাংলাদেশি নাগরিকদের জন্য আজারবাইজানের অন অ্যারাইভাল ভিসার আবেদন করা হয়। ইরানে আজারবাইজানের দূতাবাস বন্ধ হয়ে যাওয়ায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন সেখানকার আজারবাইজান দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ভিসার ব্যবস্থা কর

এসএন/পিডিকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *