মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দিয়ে বলেছেন, দেশটিতে আজ শনিবার (৭ মার্চ) ভয়াবহ আঘাত হানা হবে। এ বিষয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আজ ইরানে খুব ভয়াবহভাবে আঘাত হানা হবে।’ খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার।
মার্কিন প্রেসিডেন্ট হুমকি দিয়ে আরও বলেন, ‘ইরানের অশোভন আচরণের কারণে—যেসব এলাকা এবং জনগোষ্ঠীকে এই মুহূর্ত পর্যন্ত লক্ষ্যবস্তু করার কথা ভাবা হয়নি—সেগুলো এখন সম্পূর্ণ ধ্বংস করা এবং তাদের নিশ্চিত মৃত্যুর বিষয়টি ভীষণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির পর এটি প্রমাণ হচ্ছে যে, তিনি মার্কিন হামলাগুলোকে আরও বিস্তৃত করার ইঙ্গিত দিচ্ছেন—যা স্পষ্টতই গভীর উদ্বেগের বিষয়, কারণ সংঘাত এখনও থামেনি।
এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প ফ্লোরিডায় রয়েছেন। সেখানে তিনি তাঁর ভাষায় ‘দক্ষিণ আমেরিকান মিত্রদের’ সঙ্গে একটি বৈঠক করবেন। এরপর তিনি ডোভার এয়ার ফোর্স বেসে যাবেন। সেখানে মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত নিহত হওয়া ছয়জন সেনাসদস্যের মরদেহ মর্যাদার সঙ্গে হস্তান্তর করা হবে।