ইরান ইস্যুতে ন্যাটো ‘কিছুই করেনি’, অভিযোগ ট্রাম্পের

ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনায় ন্যাটো জোট কোনো কার্যকর ভূমিকা রাখেনি বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো ইরানের মতো একটি ‘উন্মাদ’ দেশের বিরুদ্ধে একেবারেই কিছু করেনি। খবর আল জাজিরার। 

ট্রাম্প আরও বলেন, ন্যাটোর কাছ থেকে যুক্তরাষ্ট্রের কোনো সহায়তার প্রয়োজন নেই। তবে এই বিষয়টি মনে রাখার মতো গুরুত্বপূর্ণ।

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে ট্রাম্প চীনসহ মিত্র ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানান।

তবে ইউরোপের বেশ কয়েকটি দেশ এই আহ্বানে সাড়া দেয়নি। তাদের মতে, মিত্রদের সঙ্গে পরামর্শ ছাড়াই ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছেন।

এর আগেও ট্রাম্প ন্যাটোর সমালোচনা করে জোটটির ‘ভুল সিদ্ধান্ত’ নেওয়ার অভিযোগ করেন এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জোট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও ইঙ্গিত দেন। যদিও এখনই সে ধরনের কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *