ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) উদ্যোগে ‘লিডিং উইথ ইএসজি অ্যান্ড সাসটেইনেবিলিটি : স্ট্র্যাটেজি, কমপ্লায়েন্স অ্যান্ড বিজনেস এক্সিলেন্স’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২২ আগস্ট) হোটেল হলিডে ইনে আয়োজিত এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল আইসিএসবির সদস্য, কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট পেশাজীবীদের ইএসজি নীতিমালা ও রিপোর্টিং বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা।
আজ রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইসিএসবির সেক্রেটারী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী জানায়, প্রশিক্ষণ এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইসিএসবির সাসটেইনিবিলিটি ও ইএসজি সাব-কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. ফিরোজ ইকবাল ফারুকী।
উদ্বোধনী বক্তব্যে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান বলেন, সাসটেইনেবিলিটি এখন আর শুধু একটি তাত্ত্বিক ধারণা নয় বরং এটি আধুনিক ব্যবসায়িক কার্যক্রম ও প্রতিষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এরপর তিনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। আইসিএসবির ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণটির কো-অর্ডিনেটর মো. শরীফ হাসান সময়োপযোগী এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে রিসোর্স পারসনদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আইসিএসবির সেক্রেটারি মো. সাব্বিরুল আলম চৌধুরী, সাজেদ মীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রিন্সিপাল ও সিইও মীর সাজেদ উল বাশার, ইএসজি ইনস্টিটিউট বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর সাদমান সাকিব আনিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক ড. সুবর্ণা বড়ুয়া। প্রশিক্ষণে রিসোর্স পারসন ইএসজির মৌলিক বিষয়গুলোর, গভর্ন্যান্স ও ইন্টিগ্রিটি এবং সাসটেইনিবিলিটি রিপোর্টিং-বিশেষত জিআরআই, আইএফআরএস-এস১ ও আইএফআরএস-এস২ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণটি একটি প্রাণবন্ত আলোচনা পর্বের মাধ্যমে শেষ হয়, যেখানে অংশগ্রহণকারীরা ইএসজি ও সাসটেইনেবিলিটি সংশ্লিষ্ট বিভিন্ন ব্যবহারিক চ্যালেঞ্জ সম্পর্কে নানা প্রশ্ন উত্থাপন করেন। রিসোর্স পারসন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতালব্ধ বিভিন্ন দিকনির্দেশনা ও সুপারিশ দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে আইসিএসবির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য এবং বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আইসিএসবির প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।