আইনগত সহায়তা অধিদপ্তরের ডিজি হলেন মঞ্জুরুল হোসেন

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে সলিসিটর (জেলা ও দায়রা জজ) মঞ্জুরুল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে জুডিসিয়াল সার্ভিসের কর্মকর্তা মঞ্জুরুল হোসেনকে এ নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনকে সলিসিটর (জেলা ও দায়রা জজ) করা হয়েছে।

প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তারা নতুন পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *