জয়পুরহাটের কৃতি সন্তান, পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব জনাব মোঃ গোলাম মোছাদ্দেক-কে Institute of Public Investment Management (IPIM)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করায় জয়পুরহাট অফিসার্স ফোরামের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন।
আমরা বিশ্বাস করি, তাঁর সুদক্ষ নেতৃত্ব, প্রজ্ঞা ও প্রশাসনিক অভিজ্ঞতায় এই প্রতিষ্ঠান দেশের সরকারি বিনিয়োগ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁর এই নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
শুভেচ্ছান্তে,
জয়পুরহাট জেলা সমিতি ,ঢাকা।