অতিরিক্ত ভাড়া নেওয়ায় ৪ বাস কাউন্টারকে জরিমানা

লক্ষ্মীপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে চার বাস কাউন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে মজুচৌধুরীরহাট এলাকায় ভ্রাম্যামাণ আদালত এ জরিমানা করেন। 

অর্থদণ্ডাদেশ পাওয়া বাস কাউন্টারগুলো হলো শাহী, শ্যামলী, জোনাকি ও সোনিয়া ক্লাসিক পরিবহণ। প্রত্যেক পরিবহণকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ঈদের ছুটি শেষে কর্মমুখী মানুষ কর্মস্থলে ফেরা শুরু করেছে। এ সুযোগে বাস কাউন্টার চক্র যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ১০০ থেকে ২০০ টাকা ভাড়া বেশি আদায় করছে। এমন অভিযোগে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এতে চার বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় রোধে অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *