অতিরিক্ত ভাড়া আদায় করায় কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা

পাবনায় ঈদপরবর্তী সময়ে বাসযাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যায় পাবনা শহরের বাংলা স্টার, সি লাইনসহ কয়েকটি বাস কাউন্টারে অভিযান পরিচালনা করেন পাবনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

অভিযানকালে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট কয়েকটি বাস কোম্পানিকে জরিমানা করা হয়। এসময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত নেওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশও দেন ভ্রাম্যমাণ আদালত। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *