ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বেসরকারিভাবে বিপুল ভোটে জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)…
Category: জাতীয়
ত্রয়োদশ জাতীয় নির্বাচন উৎসবমূখর ও শান্তিপূর্ণ ছিল: রাশিয়া
ঢাকা : বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। রোববার (১৫ ফেব্রুয়ারি) ঢাকার রাশিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। দূতাবাস জানায়, ১১–১২ ফেব্রুয়ারি রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের (সিইসি) একটি প্রতিনিধি দল কমিশনার পাভেল আন্দ্রেয়েভের নেতৃত্বে ঢাকা সফর করে। তারা ত্রয়োদ|শ জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেয়। রাশিয়ার সিইসি এবং বাংলাদেশে রুশ দূতাবাসের পর্যবেক্ষকেরা ঢাকা ও নারায়ণগঞ্জের আটটি ভোটকেন্দ্রের অধীনে ৪০টিরও বেশি ভোটকক্ষ পরিদর্শন করেন। ভোটগ্রহণ শুরুর সময় থেকে ভোট গণনার প্রস্তুতি পর্যন্ত প্রতিটি ধাপ তারা পর্যবেক্ষণ করেন। পর্যবেক্ষকদের মতে, ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। অনেক ভোটার জানিয়েছেন, ২০২৪ সালে সরকারের পতনের পর এটি ছিল তাদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত একটি নির্বাচন।কেউ কেউ সন্তানদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে আসেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কেবল ব্যালটের মাধ্যমেই সীমাবদ্ধ ছিল। রাশিয়ান পর্যবেক্ষকরা জানান, যৌথ ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালনায় নির্বাচন কর্মকর্তাদের প্রস্তুতি ছিল সুদৃঢ়। প্রতিটি কেন্দ্রে জাতীয় আইন ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।প্রিসাইডিং কর্মকর্তারা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং সামগ্রিক পরিবেশ ছিল বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক। ভোটগ্রহণ কর্মকর্তা ও দলীয় পোলিং এজেন্টদের সমন্বিত উপস্থিতি স্বচ্ছতা নিশ্চিত করেছে। রাশিয়ান পর্যবেক্ষকদের মতে, নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। ৯ লাখের বেশি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন ছিল বলে নির্বাচন কমিশন জানায়। আয়োজকেরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে সক্ষম হয়েছেন।বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তা সার্বিক পরিস্থিতিতে প্রভাব ফেলেনি। এদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে পাভেল আন্দ্রেয়েভ নির্বাচন মানদণ্ড ও প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। তিনি রাশিয়ার সিইসির চেয়ারম্যান এলা পামফিলোভার পক্ষ থেকে আসন্ন স্টেট ডুমা নির্বাচনের আন্তর্জাতিক পর্যবেক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য বাংলাদেশি প্রতিনিধিদের আমন্ত্রণ জানান।
মন্ত্রিপরিষদ সচিবকে নিয়ে অনুমাননির্ভর তথ্য প্রচার না করার আহ্বান
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল নিয়ে অপতথ্য ও অনুমাননির্ভর বক্তব্য প্রচার না…
প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সংসদের দক্ষিণ প্লাজায়
প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী…
প্রতিহিংসার রাজনীতির স্থান নেই, জুলাই বিপ্লব এখনও জীবিত : জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিহিংসার রাজনীতির স্থান নেই, জুলাই বিপ্লব এখনও জীবিত।হিংসতার শিকার…
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে দেশ
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য পালাবদল ঘটতে যাচ্ছে। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ…
‘না’
যে ৪ আসনে জিতল ‘না’ ভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে গণভোটে বান্দরবান, রাঙামাটি,…
১৯৮৮ সালের পর আবারো পুরুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তারেক রহমান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও…
বিজয় মিছিলে ‘না’, জুমার পর বিশেষ মোনাজাতের নির্দেশ তারেক রহমানের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আনুষ্ঠানিকভাবে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। এ পরিস্থিতিতে দলের চেয়ারম্যান…
লুৎফুজ্জামান বাবর-হাসনাত আবদুল্লাহর অনন্য রেকর্ড
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ…