শেষ হলো হলি ক্রস স্কুলের বিজ্ঞান মেলা, পুরস্কার বিতরণ

হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা। ছবি : এনটিভি অনলাইন

সৃজনশীলতা ও উদ্ভাবনী মেধার বিকাশে হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান মেলা। এতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা দলীয় ও এককভাবে অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী চিন্তা ও প্রকল্প উপস্থাপন করে।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই বিজ্ঞান মেলা শুরু হয়ে আজ শনিবার (২৫ এপ্রিল) পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

সমাপনি বক্তব্যে বিজ্ঞান মেলা কমিটির আহ্বায়ক হাবিবা সুলতানা বলেন, বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সমস্যার নতুন সমাধান খুঁজে বের করা এবং মানুষের জীবনকে সহজ করা। তিনি আরও বলেন, যারা আজ পুরস্কার পেয়েছে তাদের অভিনন্দন, আর যারা পায়নি তারা যেন ভবিষ্যতে আরও ভালো করে সফলতা অর্জন করতে পারে—এই কামনা রইল।

হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের চারটি করে সেশন রয়েছে। প্রতিটি সেশনের শিক্ষার্থীদের কয়েটি গ্রুপে ভাগ করা হয় দলীয়ভাবে পুরস্কার দেওয়া হয়।

দশম শ্রেণিতে দলীয়ভাবে প্রথম পুরস্কার পায় সেশন ‘বি’র শিক্ষার্থীরা। তাদের প্রজেক্ট ছিল ডাইনামিক শক্তি কাজে লাগিয়ে বায়ুদূষণ কমানোর প্রযুক্তি।

নবম শ্রেণিতে দলীয়ভাবে প্রথম পুরস্কার পায় সেশন ‘বি’র শিক্ষার্থীরা। তাদের পজেক্ট ছিল ছাদে টেকসই কৃষি ও পরিবেশবান্ধব চাষাবাদ পদ্ধতি।

৮ম শ্রেণিতে দলীয়ভাবে প্রথম পুরস্কার পায় সেশন ‘এ’র শিক্ষার্থীরা। তাদের প্রজেক্ট ছিল রান্নাঘরের বর্জ্য থেকে পরিবেশবান্ধব মোড়ক।

৭ম শ্রেণিতে দলীয়ভাবে প্রথম পুরস্কার পায় সেশন ‘সি’র শিক্ষার্থীরা। তাদের প্রজেক্ট ছিল মাছের চামড়া ব্যবহার করে পোড়া রোগের চিকিৎসা পদ্ধতি।

আর ৬ষ্ঠ শ্রেণিতে প্রথম পুরস্কার সেশন ‘বি’র শিক্ষার্থীরা। তাদের প্রজেক্ট ছিল সৌরশক্তিচালিত পানির স্তর নিয়ে সতর্কতা ব্যবস্থা।

এছাড়া প্রতিটি ক্লাস আর সেশনের শিক্ষার্থীদের আলাদাভাবে পুরস্কার দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *