রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে চাকার নিচে কাটা পড়ে আসমা ভুঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে। আসমা ভুঁইয়া দক্ষিণ খান মোল্লার টেক এলাকার মো. মমিনের স্ত্রী।
আসমা ভুঁইয়ার মেয়ের জামাই সাইফুল গণমাধ্যমকে বলেন, তার শ্বশুর ও শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে সকালে দক্ষিণ খানের বাসা থেকে ট্রেনে চরে কমলাপুরে আসেন। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ গিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার কথা। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতায় পা পিছলে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়েন।
সাইফুল বলেন, গুরুতর আহত অবস্থায় সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে সকাল ৮টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।