মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী সেবে শপথ নেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ছিলেন তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জায়মা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *