গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ৮৮৮ জন এবং নিশ্চিত হামরোগে আক্রান্ত হয়েছেন ৮০ জন।
আজ শনিবার (১১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মৃতদের মধ্যে হাম সন্দেহে একজন এবং নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮৮৮ জন এবং গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১৪ হাজার ৩৮৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৮০ জন, গত ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা দুই হাজার ৪৮৯ জন।
১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৪৬৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন সাত হাজার ২২ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২৪ জনের।
অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১৪৫ জনের।