রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আজ বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তুরাগের আব্দুর রহমান হাই স্কুলের পাশের ওই বস্তিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, দ্রুত সময়ের মধ্যে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করায় আগুন বড় ধরনের বিস্তার লাভ করতে পারেনি।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *