যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার অপেক্ষায় ইসলামাবাদ

ইসলামাবাদে শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে আতিথ্য দেওয়ার প্রস্তুতি চলছে।

দীর্ঘ পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত আলোচনার কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। আগামীকাল (১১ এপ্রিল) শনিবারের এই গুরুত্বপূর্ণ বৈঠককে সামনে রেখে পুরো শহরজুড়ে এখন টানটান উত্তেজনা ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। খবর আলজাজিরার।

আরও পড়ুন : ট্রাম্প আশ্বস্ত করলেও হরমুজ পাড়ি দিতে নারাজ চার শতাধিক জাহাজ

আরও পড়ুন : ইরান খুব নিম্নমানের কাজ করছে, অসম্মানজনকও বলতে পারেন : ট্রাম্প

বৈঠকের ভেন্যু হিসেবে নির্ধারিত রেড জোন ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোতে যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শহরজুড়ে বিপুল সংখ্যক সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আজ শুক্রবার (১০ এপ্রিল) সরকারি ছুটি থাকায় রাস্তায় সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।

আরও পড়ুন : হরমুজ প্রণালিতে দিনে নির্দিষ্ট সংখ্যক জাহাজ চলাচলের অনুমতি দেবে ইরান

বৈঠকের ভেন্যু 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরের পাশেই অবস্থিত শহরের অন্যতম প্রধান ‘সেরেনা হোটেলকে’ আলোচনার ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা হোটেলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছেন। সাধারণ অতিথিদের হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলের আগমন

ইরান : পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানি প্রতিনিধি দলটি আজ বিকেলের দিকে ইসলামাবাদ পৌঁছানোর কথা রয়েছে। উল্লেখ্য, পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত গতকাল তাদের আগমনের বিষয়ে একটি পোস্ট দিলেও পরে তা মুছে ফেলেন।

যুক্তরাষ্ট্র : মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে প্রতিনিধি দলটি আজ সন্ধ্যায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এই দলে আরও থাকছেন জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। যারা যুদ্ধ শুরুর আগে ইরানের সঙ্গে আলোচনায় মূল ভূমিকা পালন করেছিলেন।

মধ্যপ্রাচ্যের যুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণহানির পর এই আলোচনাকে বিশ্ব শান্তির জন্য শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া এই বৈঠকের ওপরই এখন নির্ভর করছে মধ্যপ্রাচ্যের স্থায়ী যুদ্ধবিরতির ভবিষ্যৎ।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল যুক্তবিরতি ঘোষণা হওয়ার পর স্থায়ী সমাধানের লক্ষ্যে আজ শুক্রবার ইসলামাবাসে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, উচ্চপর্যায়ের মূল বৈঠকটি শনিবার হওয়ার কথা। মূলত আজ দুই পক্ষের প্রতিনিধি দল পাকিস্তানে পৌঁছাবে এবং মূল বৈঠকের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করবে।

যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল যুদ্ধ

sn/sks

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *