ফারজানার দুর্দান্ত ফিনিশিংয়ে থাইল্যান্ডকে হারাল বাংলাদেশ

নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এই ম্যাচে শুরুতে কিছু হোঁচট খেলেও ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) ২০তম ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। আগের ১৯ ওভারের কোনোটিতে ১০ রানও ওঠেনি। জয়ের পাল্লা তাই থাইল্যান্ডের দিকেই হেলে ছিল। তবে শেষ বেলায় খেলা পাল্টে দিলেন ফারজানা ইয়াসমিন। শরীফা খাতুন প্রথম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইকে যান ফারজানা। দ্বিতীয় বলে চার, তৃতীয় বলে ছক্কা। নিমিষেই ম্যাচ সমতায়।চতুর্থ বলে অবশ্য আউট হয়ে যান ফারজানা। তবে পঞ্চম বলে জান্নাতুল ফেরদৌস সিঙ্গেল নিলে লক্ষ্যপূরণ হয়ে যায় এক বল আগেই।
নারী এশিয়া কাপ রাইজিং স্টারসে আজ এমন সমাপ্তির ম্যাচেই থাইল্যান্ড নারী জাতীয় দলকে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *