হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৩

রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দিনব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৩ জন গ্রেপ্তার হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার ব্যক্তিরা হলো- জিহাদ শেখ (২৩), অনিক আহম্মেদ শাওন (৩০), মো. চাঁন মিয়া (১৯), মো. রবিন (২৩), মো. আশরাফুল ইসলাম রনি (২৮), মো. সুজন (৪৮), মো. আরিফ (২৬), মো. কাদের (৩৬), মো. রুবেল (২৮), মো. সাজিদুল (২০), মো. রিয়াদ হোসেন (২০), মো. সুমন (৩০), সানজিদা হাসান (১৯), মো. ইমরান (৩১), আতাউল হাসান (২৮), তন্ময় খাতুন মিতু (২৫), ফজলে রাব্বি (২৬), হাবিবুল্লাহ (৩৫), মো. মাজেদুল ইসলাম (৫০), মো. রাশেদুল ইসলাম (২৮), মো. সালাউদ্দিন (৫৮), মোহাম্মদ মনির হোসেন (৫০), মো. শাহজাহান (৪৫)।  

হাজারীবাগ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ইয়াবা, ১৭ পুড়িয়া গাঁজা ও ১ পুড়িয়া হেরোয়িন উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *