ভয়ানক মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) ঢাকা মেট্রো কার্যালয়।
আজ সোমবার (৬ এপ্রিল) ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য জানান। তিনি বলেন, মাদক কিটামিন প্রস্তুতের ল্যাবসহ তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, ক্রিপ্টোকারেন্সিতে হতো কিটামিনের লেনদেন। ক্রিপ্টো ওয়ালেটও জব্দ করা হয়েছে।
শামীম আরও জানান, রাজধানীতে পৃথক অভিযানে ৩২ হাজার পিস ইয়াবা ও ৪০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়।
এ দুই অভিযানের বিষয়ে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে ডিএনসি প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।