সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১২ মে, কোন দল কতটি পাচ্ছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ ১২ মে অনুষ্ঠিত হবে। আগামী ৮ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।

আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে কমিশন সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে পৌনে ৩ ঘণ্টা ধরে নির্বাচন নিয়ে সভা হয়।

সভাশেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে। ভোট হবে ১২ মে। রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচন কমিশন সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেওয়া, বাছাই এবং প্রত্যাহারের শেষ সময় তফসিলের সময় জানিয়ে দেওয়া হবে।

বিদ্যমান আইন অনুযায়ী, ৫০টি সংরক্ষিত নারী আসন ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে ভাগ করা হয়। কোনো দল বা জোট কত আসন পেয়েছে তার অনুপাতে সংরক্ষিত নারী আসন নির্ধারণ হয়। সেই হিসাবে বিএনপি পাবে ৩৬টি আসন, জামায়াতে ইসলামী ১২টি, স্বতন্ত্র প্রার্থীরা জোট করলে ২টি আসন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি আসন পাবে। তবে ছোট দলগুলো জোট না করলে কোনো আসন পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *