চাঁদাবাজির মামলা

খালাস পেলেন সাবেক সংসদ সদস্য মোজাম্মেল হক

২৫ লাখ টাকা চাঁদা দাবির মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হককে খালাস দিয়েছেন আদালত।

আজ রোববার (৫ এপ্রিল) ঢাকার ১৪ নম্বর মহানগর দায়রা জজ মাহমুদা আক্তার এই আদেশ দেন।

এর আগে গত ১ এপ্রিল মামলার বাদী খলিলুর রহমান আসামির খালাসে আপত্তি নেই বলে আদালতে জবানবন্দি দেন। এরপরে আজ বাদীর কোনো আপত্তি না থাকার কারণে আদালত খালাস দিয়েছেন।

আদালতের অফিস সহকারী সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতা বিএম মোজাম্মেল হক ভিকটিম খলিলুর রহমানকে আওয়ামী ও ছাত্রলীগের পালিত লোকজনদের দিয়ে ধানমন্ডির অফিসে ডেকে নেন। এরপর নির্বাচনি খরচ বাবদ তার কাছে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এই টাকা পরিশোধের জন্য ভিকটিম খলিলুর রহমানকে তিন দিনের সময় দেন, অন্যথায় তাকে গুম করার হুমকি দেন। পরবর্তী নির্বাচনে নিজ এলাকা শরীয়তপুরে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবসায়ী সমিতির কাছে নানা অভিযোগ ও হুমকি দিয়ে তার ব্যবসা বন্ধ করতে বাধ্য করেন বলে অভিযোগ করা হয়।

গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বিএম মোজাম্মেল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *