অহেতুক কিছু বিষয়ে সমস্যা তৈরি করা হচ্ছে: মির্জা ফখরুল

জুলাই সনদ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৫ এপ্রিল) বিকেলে রাজধানীর রমনায় আর্চবিশপস হাউসে ইউনাইটেড ফোরাম অব চার্চেস বাংলাদেশের আয়োজনে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক নেতাকর্মীদে সঙ্গে ইস্টার সানডে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, যে জুলাই সনদে স্বাক্ষর করা হয়েছে, তা অক্ষরে অক্ষরে বিএনপি পালন করবে। মানুষের আকাঙ্ক্ষার জন্য ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছে, সংস্কারে পরিকল্পনা ৩১ দফায় আগেই নেয়া হয়েছে। অনেকে ভুলভাবে সবকিছু উপস্থাপন করার চেষ্টা করছে। অযথা অহেতুক কিছু বিষয় নিয়ে সমস্যা তৈরি করা হচ্ছে।

তিনি বলেন, বিএনপি শান্তি চায়, তাই বাংলাদেশকে সম্পূর্ণ অসাম্প্রদায়িক সাম্যের দেশ গড়তে চায়, বাংলাদেশ ধনী দেশ নয়, ধনী দেশ হতেও চাই না। এ সময় একটি মানবিক দেশ গড়ার সংকল্প করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *