রাজধানীতে মানবপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) এবং আইনের সাথে সংঘাতের জড়িত এক শিশু। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের একটি বিশেষ টিম ওই হোটেলে অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে মানব পাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন এবং দুটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে মানুষ বিদেশে পাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এই ঘটনায় তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া শেষে আজ তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়। চক্রের বাকি সদস্যদের ধরতে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *