রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ৩৩০ টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭০ টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১২৮ টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১০ টি ও ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৬ টি মামলা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯৭টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২১৬টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৫টি, ট্রাফিক-গুলশান বিভাগে ৪০৮টি মামলা হয়েছে। এ ছাড়া অভিযানকালে মোট ৩৯৮টি গাড়ি ডাম্পিং ও ১৪৪টি গাড়ি রেকার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে।