মার্কিন সামরিক সহায়তার কারণেই গাজায় গণহত্যা হয়েছে

মার্কিন কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ বলেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার কারণেই গাজায় গণহত্যা চালাতে পেরেছে ইসরাইল। শুক্রবার মিউনিখে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘আমি মনে করি, নিঃশর্ত সহায়তার ধারণা অর্থহীন।’

ইসরাইলকে দেয়া মার্কিন সামরিক সহায়তা নিয়ে তিনি বলেন, ‘আমি মনে করি এটি গাজায় গণহত্যা চালিয়েছে এবং আমি মনে করি হাজার হাজার নারী ও শিশু মারা গেছে … যা সম্পূর্ণরূপে এড়ানো সম্ভব ছিল।’ ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে কর্টেজ বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট মনোনীত প্রার্থীর উচিৎ হবে ইসরাইলকে সামরিক সহায়তা দেয়া পুনর্বিবেচনা করা।

তিনি বলেন, ‘আমার কাছে এটি কেবল প্রেসিডেন্ট নির্বাচনের বিষয় নয়। ব্যক্তিগতভাবে আমি মনে করি, মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে।’

কর্টেজ বলেন, ‘আমাদের নিজস্ব আইন অনুযায়ী, যখন আপনি গুরুতর মানবাধিকার লঙ্ঘন দেখবেন, তখন শর্ত সাপেক্ষে সহায়তা দেয়া প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *