ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১ এপ্রিল)  ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, মঙ্গলবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি আনুষ্ঠানিকভাবে ফেরত পাই আমরা। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে, গত ১৮ মার্চ তার ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অজ্ঞাত হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যায়। এ ঘটনায় ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় একটি জিডি করা হয়। 

জিডিতে বলা হয়, গত ১৮ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ চেয়ারম্যানের ব্যক্তিগত ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কে বা কারা হ্যাক করেন। এর মাধ্যমে হ্যাকার বিভিন্ন অপকর্ম সাধনের আশঙ্কা রয়েছে। এছাড়া এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) চিঠি দেওয়া হয়।

SN/SKS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *