মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লামুয়া এলাকায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন অটোরিকশার যাত্রী। সোমবার (৩০ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল গামী সিএনজিচালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে মৌলভীবাজার গামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সিএনজিচালক আব্দুল হান্নান ও অজ্ঞাত পরিচয়ের এক যাত্রীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপর দুজনের সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাইক্রোবাস চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *