কালবৈশাখী ঝড়ে খাগড়াছড়িতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন, বজ্রাঘাতে নিহত ১

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের সাইংগুলি পাড়ায় কালবৈশাখী ঝড় ও বজ্রাঘাতে গহন কুমার ত্রিপুরা (পংচে) নামের ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) বিকেলে শিলাবৃষ্টি ও বজ্রপাতের সময় এই দুর্ঘটনা ঘটে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি শুরু হলে গহন কুমার নিজ বাড়ির রান্নাঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাফছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংগ্যজাই মারমা জানান, নিহতের মরদেহ সৎকারে প্রয়োজনীয় সহায়তার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে, বিকেলের এই ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের পর থেকে গুইমারা এবং রামগড়সহ জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে অনেক কাঁচা ঘরবাড়ি ও গাছপালা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *