ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। শনিবার (২৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ সব মামলা করে।

আজ রোববার (২৯ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা গেছে, ট্রাফিক-রমনা বিভাগে ৪৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬৪টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৬৯টি ও  ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬৮টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৭৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ২০৯টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২২১টি ও ট্রাফিক-গুলশান বিভাগে ৪১৫টি মামলা হয়েছে। 

এছাড়াও অভিযানকালে ৩৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *