জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে প্রকাশিত এক শোকবার্তায় ডা. শফিকুর রহমান মরহুমার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, দিলারা হাফিজ তার পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালন করে তিনি যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সঙ্গে সবাই স্মরণ করবে।
জামায়াত আমির মরহুমার রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষভাবে প্রার্থনা করেন। সেই সঙ্গে তার শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন ডা. শফিকুর রহমান।