ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২শ’র বেশি আসনে জয় পেয়েছেন। এর ফলে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পথ সুগম হয়েছে।
নতুন সরকারের নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, সর্বশেষ ১৯৮৮ সালে কাজী জাফর আহমেদ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৯০ সালের পর থেকে নারী নেতৃত্বে সরকার পরিচালিত হয়েছে।
দীর্ঘ সময় বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকার প্রধানের দায়িত্বে ছিলেন।
১৯৮৮ সালের পর আবারো পুরুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন তারেক রহমান।