ময়মনসিংহে গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী

ময়মনসিংহে গণহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৫ মার্চ) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) আয়োজনে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়াম গ্যালারিতে দুর্লভ আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মসিক প্রশাসক মো. রুকনোজ্জামান রোকন

আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করে মো. রুকনোজ্জামান রোকন আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

রুকনোজ্জামান রোকন আরও বলেন, আলহামদুলিল্লাহ আমরা জীবিত আছি। আমাদের কাজ হলো স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *