ঈদের ছুটি শেষে স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক-পুঁজিবাজার

পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমাসহ পুঁজিবাজার। ঈদের বিশেষ সময়সূচি শেষে ব্যাংক কার্যক্রম ফিরে ফিরেছে পূর্বের নিয়মে। আগের নিয়মে ফিরেছে পুঁজিবাজার লেনদেনও। 

ব্যাংকের লেনদেন প্রসঙ্গে সোনালী ব্যাং কের জেনারেল ম্যা নেজার শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতরের পর আজ প্রথম ব্যাংকে লেনদেন হয়েছে। ছুটির রেশ এখন অনেকের কাটেনি। ফলে গ্রাহক কম। টাকা তোলার চেয়ে জমা হচ্ছে বেশি আজ। 

প্রতিবছর রমজানে গ্রাহকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক অফিস ও লেনদেনের সময়সূচিতে পরিবর্তন করে। রোজার সময় ব্যাংকের লেনদেন চলত সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অপরদিকে স্বাভাবিক নিয়মে ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

রমজানে পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লেনদেন হয়। এরপর ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশন পরিচালিত হয়। পুরো মাসজুড়ে ডিএসই ও সিএসইর অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলমান ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *