ঈদের শুভেচ্ছা জানালেন জামাল-মোরসালিনরা

বাংলাদেশ জাতীয় দল এখন ভিয়েতনামে। এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, তার আগে ভিয়েতনামের সঙ্গে প্রীতি ম্যাচ। ফুটবলারদের দম ফেলার জো নেই। এর মধ্যে চলছে ঈদ উৎসব।

আজ শনিবার (২১ মার্চ) সারাদেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ভিনদেশ থেকেই ভক্তদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলাররা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তায় শমিত সোম বলেন, ‘সবাইকে ঈদ মোবারক। আশা করি, আপনারা সবাই উপলক্ষটা উপভোগ করবেন এবং অনেক অনেক আনন্দ করবেন।’

বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘ঈদ মোবারক সবাইকে। সবার জন্য শুভকামনা।’

ফরোয়ার্ড শেখ মোরসালিন বলেন, ‘ঈদ মোবারক সবাইকে। সবাই পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ করুন। শুভকামনা সবার জন্য।’

এর আগে এক ভিডিওবার্তায় হামজা চৌধুরী বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমার কাছে আর গোটা বিশ্বের মুসলিমদের কাছে আজকের দিনটা খুব স্পেশাল। আজ ঈদ। আমার পক্ষ থেকে সবার জন্য রইলো অনেক ভালোবাসা ও শুভকামনা। ঈদ মোবারক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *