ঈদের দিন জিয়া উদ্যানে যুবকের আত্মহত্যার চেষ্টা

ঈদুর ফিতরের দিনে ঘুরতে এসে জিয়া উদ্যানে এক যুবক ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষতবিক্ষত করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

এ বিষয়ে মিরপুর পিওএম’র সহকারী উপপরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ এই তথ্য নিশ্চিত করেছেন।

কাজী মুস্তাফিজ বলেন, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। এমনকি একপর্যায়ে নিজের গলাতেও পোঁচ দিতে গিয়েছিলেন।

এএসআই কাজী মুস্তাফিজ আরও বলেন, যুবকটি যখন নিজের ক্ষতি করার চেষ্টা করছিলেন, তখন উপস্থিত পুলিশ সদস্য ও সাধারণ মানুষ দ্রুত এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন। এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের নাম বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *