দেশব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এবারের নির্বাচনে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে নতুন প্রজন্মের ভোটাররা। প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে ভোট দিতে পেরে তরুণ-তরুণীদের মধ্যে দেখা গেছে বাঁধভাঙা উচ্ছ্বাস। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন আসনের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তরুণরা তাঁদের নাগরিক অধিকার প্রয়োগ করছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় শামিল হতে পেরে স্বস্তি প্রকাশ করছেন।