ঈদের আগে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ঈদের আগে দেশের বাজারে একদিনে দুই দফায় রেকর্ড দাম কমেছে স্বর্ণের। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ) দুই দফায় ভালো মানের এক ভরি স্বর্ণের দাম কমেছে ১৫ হাজার ৩৩৮ টাকা। দাম কমায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় পাওয়া যাচ্ছে। একই দামে আজও পাওয়া যাবেস স্বর্ণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, আজ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা, ২১ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৪ হাজার ৫১ টাকায় বেচাকেনা হবে।

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই নতুন দাম দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) ও বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ হবে। গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *