রোমাঞ্চকর শেষ আটের অপেক্ষায় চ্যাম্পিয়ন্স লিগ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ড্র অনুষ্ঠিত হওয়ার পর থেকে ভক্তরা খেলার অপেক্ষায়। খেলা মাঠে গড়ানো মানে রোমাঞ্চের সঙ্গে ঐতিহ্য আর অহংয়ের মিশেল। সেরা আটে কেউ পিছিয়ে নেই কারও চেয়ে। এক চুল ছাড় দিতে নারাজ দলগুলো।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ কোয়ার্টার ফাইনালে উঠেছে— রিয়াল মাদ্রিদ, পিএসজি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, অ্যাথলেটিকো মাদ্রিদ, আর্সেনাল ও স্পোর্টিং লিসবন।

কোয়ার্টার ফাইনালে পিএসজি খেলবে লিভারপুলের বিপক্ষে। হাইভোল্টেজ আরেক ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা খেলবে নিজ দেশেরই ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে। আরেক ম্যাচে দেখা যাবে আর্সেনাল-স্পোর্টিং লিসবনের দ্বৈরথ।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে আগামী ৭ ও ৮ এপ্রিল। ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *