ইউটিউবের সঙ্গে নতুন চুক্তি ফিফার

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ইউটিউবের সঙ্গে নতুন একটি চুক্তি করেছে ফিফা। এতে করে সম্প্রচার অধিকারধারীরা ভিডিও প্ল্যাটফর্মটিতে ম্যাচের অংশ সরাসরি স্ট্রিম করতে পারবে, যা বিশ্বজুড়ে তরুণ দর্শকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করবে। ফিফা এই চুক্তিকে ‘গেম-চেঞ্জিং অংশীদারত্ব’ হিসেবে বর্ণনা করেছে।

চুক্তির আওতায় আগামী ১১ জুন-১৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপের ম্যাচগুলোর প্রথম ১০ মিনিট সম্প্রচার করতে উৎসাহিত করা হবে। যা এক ধরনের প্রলোভন হিসেবে কাজ করবে, যাতে তরুণ দর্শকরা পরে টেলিভিশনের মতো প্রচলিত মাধ্যমে পুরো ম্যাচ দেখতে আগ্রহী হয়।

ফিফা জানিয়েছে, সম্প্রচারকারীরা তাদের ইউটিউব চ্যানেলে নির্বাচিত কিছু ম্যাচ সম্পূর্ণভাবে স্ট্রিম করতে পারবে। এতে বিশ্বব্যাপী দর্শকরা আকৃষ্ট হবে এবং পুরো প্রতিযোগিতা কোথায় দেখা যাবে তা প্রচার করবে।

ফিফা যোগ করেছে, তারা তাদের বিশ্বকাপ আর্কাইভের কিছু অংশ ইউটিউবে শেয়ার করবে, যার মধ্যে থাকবে পুরোনো ম্যাচ এবং ফুটবল ইতিহাসের অনেক স্মরণীয় মুহূর্ত।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপে ফিফা বিশ্বজুড়ে ইউটিউব নির্মাতাদের একটি দলকে অভূতপূর্ব সুযোগ দেবে ১০৪ ম্যাচের এই টুর্নামেন্ট ঘিরে নানা কনটেন্ট তৈরির জন্য।

এই চুক্তির আর্থিক মূল্য কত সেটি অবশ্য প্রকাশ করেনি ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *