মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা

মোংলায় দুই তেল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এছাড়া এক মোটরসাইকেল চালককেও জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এই জরিমানা করেন।

নওসীনা আরিফ বলেন, বিকেলে পৌর শহরতলীর চৌকিদারের মোড়ের ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন মেসার্স জাকির এন্টারপ্রাইজের মালিক আ. রবকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বিরুদ্ধে তেল মজুদসহ বেশি দামে তেল বিক্রির অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া পৌর শহরের মাদ্রাসা রোডের বাগেরহাট জেটিতে মেসার্স প্রগতি এন্টারপ্রাইজের মালিক মো. সোলায়মানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার তেলের দোকানের বিস্ফোরক লাইসেন্সসহ কোনো ধরনের কাগজপত্র না পাওয়ায় এই জরিমানা করা হয়েছে।

শহরে চলাচল করা গাড়ির কাগজপত্র ও হেলমেট না থাকাসহ তিনজন পরিবহন করায় এক মোটরসাইকেলচালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান নওসীনা আরিফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *