ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়িপাতার সন্দেহে ৩ পুলিশ কর্মকর্তা আটক

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোবো সুবিয়ান্তোর ফোনে আড়িপাতার অভিযোগে দেশটির তিন পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আন্তারা এ তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়, সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং প্রমাণ জব্দের পর ওই তিন কর্মকর্তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অবৈধভাবে যোগাযোগে আড়ি পাতা, অনুমোদন ছাড়া ইলেকট্রনিক সিস্টেমে প্রবেশ এবং ইলেকট্রনিক ডেটা মুছে ফেলার অভিযোগে সন্দেহভাজনদের বিরুদ্ধে তদন্ত চলছে।

আটককৃতদের মধ্যে আছেন প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ জেনারেল লিস্টিও সিগিট প্রাবোও, জাতীয় পুলিশের আইন বিভাগের প্রধান ইন্সপেক্টর জেনারেল আহরি সোনতা নাসুশন এবং জাতীয় পুলিশ শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের একজন সিনিয়র প্রশিক্ষক ইন্সপেক্টর জেনারেল একো হাদি সান্তোসো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *