ব্যালন ডি’অর ২০২৬

কত নম্বরে ভিনিসিয়াস-মার্টিনেজ, বেলিংহ্যাম?

ব্যালন ডি’অর, বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ের অন্যতম দাবিদার ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। সবার ধারণা ছিল- তিনিই পাবেন সেরার পুরস্কার। তবে শেষ মুহূর্তে সেটি চলে যায় অন্যকারো হাতে।

আজ সোমবার (২৬ অক্টোবর) দিনগত রাতে ন্ডনের বিখ্যাত প্যালাডিয়াম থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে ব্যালন ডি’অরের ২০২৬ আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এবারের আসরের ব্যালন ডি’অরের জয়ের সংক্ষিপ্ত তালিকায়ও ছিলেন ভিনি। ২০২৩/২৪ মৌসুমে দুর্দান্ত ছন্দে থাকা ভিনিসিয়াসের পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে। ফলে ব্যালন ডি’অর যে, এবার জেতা হচ্ছে না তার সেটি নিশ্চিত ছিল আগেই। কিন্তু কত নম্বরে থেকে শেষ করলেন এই ব্রাজিলিয়ান তারকা?

আনুষ্ঠানিকভাবে ব্যালন ডি’অরের তালিকা প্রকাশ করা শুরু করেছে আয়োজকরা। যেখানে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেষের দিক থেকে ১১ নম্বর পর্যন্ত তালিকা প্রকাশ করেছে আয়োজকরা। সেখানেই নাম আছে বেশ কয়েকজন তারকা ফুটবলারের।

আয়োজকদের প্রকাশিত তালিকায় অনুযায়ী, ১৭ নম্বরে থেকে ব্যালন ডি’অরের এবারের আসর শেষ করলেন ভিনিসিয়াস। অন্যদিকে, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াসের সতীর্থ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম আছেন ১১ নম্বরে।

এদিকে, ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ আছে ২২ নম্বরে, ম্যানচেন্টার ইউনাইটেডর পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ আছেন ২৭ নম্বরে, পর্তুগালের পিএসজি মিডফিল্ডার ভিতিনহা আছেন ১৪ নম্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *