বিইউবিটি ম্যাথ জ্যাম্বোরিতে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিল আলোক হেলথকেয়ার

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘বিইউবিটি ম্যাথ জ্যাম্বোরি ২০২৬’। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যসচেতনতা প্রসারের লক্ষ্যে এই আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ‘আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল’।

গত শনিবার (১৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই উৎসবমুখর ইভেন্টে আলোক হেলথকেয়ারের পক্ষ থেকে একটি বিশেষ স্বাস্থ্যসেবা স্টাল স্থাপন করা হয়। সেখানে দিনব্যাপী আগত শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা, রক্তে গ্লুকোজ পরিমাপ, রক্তের গ্রুপ নির্ণয় এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. শেখ সালাহ্উদ্দীন-এর নেতৃত্বে অভিজ্ঞ চিকিৎসক, নার্স, মার্কেটিং ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার এবং বিপণন বিভাগের কর্মকর্তাদের একটি সমন্বিত দল বিনামূল্যে সেবা প্রদান কার্যক্রম তদারকি করেন। এ সময় দর্শনার্থীদের কাছে আলোক হাসপাতালের আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বিশেষজ্ঞ চিকিৎসা এবং সমন্বিত উন্নত স্বাস্থ্যসেবার চিত্র ব্রোশিওরের মাধ্যমে তুলে ধরা হয়।

চিকিৎসাসেবার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আলোক হেলথকেয়ার। অনলাইনভিত্তিক এ কুইজে ৭০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যা থেকে পরবর্তীতে লটারির মাধ্যমে বিজয়ী পাঁচজনকে আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে আলোক হাসপাতালের সেবা গ্রহণকারী বেশ কয়েকজন শিক্ষার্থী ও দর্শনার্থী প্রতিষ্ঠানটির সেবার মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্যসচেতনতা সৃষ্টি এবং সরাসরি চিকিৎসাসেবা নিশ্চিত করায় বিইউবিটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল-এর এ জনকল্যাণমূলক উদ্যোগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *