মল্লিক বাড়ির পূজায় কোয়েল, নজর কাড়ল পরিবারের রঙিন সাজ

দুর্গাপূজার প্রথম দিন থেকেই ভবানীপুরের ঐতিহ্যবাহী ‘মল্লিকবাড়ি’র যাবতীয় আচার-অনুষ্ঠানে সপরিবারে শামিল হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্য ও আভিজাত্যের মধ্য দিয়ে দেবীবন্দনায় মেতে উঠেছেন তিনি।

মহাঅষ্টমীর সকালে সম্পূর্ণ সাবেকি সাজে দেখা গেছে অভিনেত্রীকে। লাল রঙের শাড়ি, হলুদ সুতোর কাজ করা ব্লাউজ, কপালে বড় লাল টিপ আর চুল বাঁধা ছিল ঐতিহ্যবাহী খোঁপায়। গহনা নির্বাচনেও বজায় রেখেছিলেন এক অপূর্ব ছিমছাম ভাব। অঞ্জলি দেওয়ার পাশাপাশি পূজার মণ্ডপে শঙ্খ বাজাতেও দেখা যায় তাকে।

তবে এবারের মহাঅষ্টমীতে বিশেষ নজর কাড়ছে পরিবারের সুন্দর পোশাকের রঙিন মেলবন্ধন। মায়ের সাজের সঙ্গে সামঞ্জস্য রেখে রঙ মিলিয়ে পোশাক পরেছিল কোয়েলের দুই সন্তান কবীর ও কাব্য। কবীরের পরনে ছিল হলুদ রঙের সুতোর কাজ করা পাঞ্জাবি, আর ছোট কাব্য সেজেছিল লাল টপ ও হলুদ স্কার্টে। দুই সন্তানের সঙ্গে মায়ের এই রঙের মেলবন্ধন পূজামণ্ডপে আলাদা এক আকর্ষণ তৈরি করে।

শুধু সন্তানরাই নয়, কোয়েলের স্বামী, বিশিষ্ট প্রযোজক নিসপাল সিং রানেকেও দেখা গেছে মানানসই হলুদ পাঞ্জাবিতে। পরিবারের সবার একই রঙের থিমনির্ভর পোশাকে মল্লিকবাড়ির মহাঅষ্টমীর আমেজ যেন বহুগুণ বেড়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *