শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্নদের কর্মসংস্থানে উদ্যোগ নেবে সরকার

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা এবং আইনি সহায়তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার— এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ, গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের মত বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে তাদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে।

এসময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেনো হাসপাতাল বা অন্য কোনো সরকারি সেবা নিতে বাধার সম্মুখীন না হন, সেই তাগিদও দেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *