নারায়ণগঞ্জে পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে পাওনা টাকা চাওয়ায় মাকসুদা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার মাহামুদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, মাকসুদার ছেলে জজ মিয়া দুই ট্রাক লোহা বিক্রি করেন স্থানীয় সাদ্দামের কাছে। রাতে মাকে নিয়ে জজ মিয়া ও তার ভাই রাসেল লোহা বিক্রির পাওনা দশ লাখ টাকা সাদ্দামের কাছে চাইলে গেলে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রাসেল ও মাকসুদাকে কুপিয়ে জখম করে সাদ্দাম। পরে তাদের উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

খবর পেয়ে পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *